১৭ জুন ২০২৬, বুধবার, ১৮:১৬

শিরোনাম
চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্জেন্টিনার জন্য ২০০ কোটি ডলারের অর্থায়ন প্যাকেজ অনুমোদন বিশ্বব্যাংকের

আর্জেন্টিনার জন্য ২০০ কোটি ডলারের অর্থায়ন প্যাকেজ অনুমোদন বিশ্বব্যাংকের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১৬:৫১

আর্জেন্টিনার ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বাজার থেকে কম খরচে অর্থায়নের সুযোগ বাড়াতে ২০০ কোটি মার্কিন ডলারের একটি অর্থায়ন প্যাকেজ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংক বলেছে, অর্থায়ন প্যাকেজটি দুটি গ্যারান্টির সমন্বয়ে গঠিত। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের (আইবিআরডি) নীতিভিত্তিক গ্যারান্টি এবং বহুপক্ষীয় বিনিয়োগ গ্যারান্টি সংস্থার (মিগা) গ্যারান্টি।

সংস্থাটির ভাষ্য, এসব গ্যারান্টির সহায়তায় আর্জেন্টিনা আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে তুলনামূলক কম সুদে ঋণ সংগ্রহ করতে পারবে। এতে দেশটির সরকারি ঋণ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং অর্থায়ন ব্যয়ও কমবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, এই ব্যবস্থার আওতায় নেওয়া বাণিজ্যিক ঋণের মেয়াদ হবে ছয় বছর। এর মধ্যে প্রথম তিন বছর ঋণ পরিশোধে ছাড় বা গ্রেস পিরিয়ড হিসেবে গণ্য হবে।

সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক সংকটে থাকা আর্জেন্টিনা উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার ঘাটতি ও ঋণের চাপে ভুগছে। করোনা মহামারির পর দেশটির অর্থনীতিতে চাপ আরও বেড়েছে। ডলারের রিজার্ভ কমে যাওয়ার পাশাপাশি মূল্যস্ফীতিও দীর্ঘ সময় ধরে উচ্চ অবস্থানে রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, নতুন এই অর্থায়ন উদ্যোগ আর্জেন্টিনার জন্য আন্তর্জাতিক বাজারে অর্থ সংগ্রহের সুযোগ বাড়াবে এবং দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন