১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৫৬

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১২:২৫

ময়মনসিংহ নগরীতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে নগরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন ঝিনাইদহ জেলার মো. মাসুদ মিয়া (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সিয়াম মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ রোড এলাকায় প্রায় সাড়ে আট শতক জমির ওপর ‘এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার’ নামে একটি দশতলা ভবনের নির্মাণকাজ চলছে প্রায় তিন বছর ধরে। ভবনটির মালিক নেত্রকোণা মেডিকেল কলেজের প্রভাষক রফিকুল ইসলাম হলেও নির্মাণকাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছিল।

দুপুরের দিকে অষ্টম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত মাচা ভেঙে দুই শ্রমিক নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভবনের নিরাপত্তাকর্মী আবদুল হক জানান, দুপুরের খাবারের পর শ্রমিকরা কাজে ওঠেন। কিছুক্ষণ পরই মাচা ভেঙে তারা নিচে পড়ে যান। নিহত দুই শ্রমিক প্রায় ১৫ দিন আগে কাজে যোগ দিয়েছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিহতদের পরিবারকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন