১৯ জুন ২০২৬, শুক্রবার, ১০:৫৬

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত

মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ০৯:৪৩

ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য আজ সুইজারল্যান্ডে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।  হোয়াইট হাউসের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আল জাজিরা। 

মুখপাত্র বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট তার সংবাদ সম্মেলনে যেমন বলেছিলেন, আসন্ন কারিগরি পর্যায়ের আলোচনা নিয়ে পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সুযোগ পেলেই রওনা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের আলোচনার আয়োজন কখনোই সহজ বা পুরোপুরি পূর্বানুমানযোগ্য নয়। তাই এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট আজ রাতে রওনা হচ্ছেন না।’

মুখপাত্র জানান,‘পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হলে আমরা দ্রুত তা জানিয়ে দেব।’

এর আগে সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  বৃহস্পতিবার (১৮ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) ইতোমধ্যে ইলেকট্রনিক উপায়ে স্বাক্ষরিত ও কার্যকর হয়েছে। বর্তমানে এই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। যে কারণে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রস্তাবিত সফর স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের পরবর্তী কৌশলগত কয়েক স্তরের প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখবে পাকিস্তান।

আরও পড়ুন