ইরান থেকে দ্রুত সরে যাওয়ার ইঙ্গিত আমেরিকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২১:৩৩
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই সেখান থেকে সরে আসবে। রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র তার অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান, যাতে ইরানের সরকারকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করে দেওয়া যায়।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আরও কিছু সময় ধরে এটি চালিয়ে যাবেন, যাতে আমরা সেখান থেকে বেরিয়ে আসার পর দীর্ঘ সময় আর ফিরে যেতে না হয়।
আমাদের তাদের (ইরান সরকারকে) দীর্ঘ সময়ের জন্য কার্যত অক্ষম করে দিতে হবে—এটাই উদ্দেশ্য।’
ভ্যান্স স্বীকার করেন, এই সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়েছে, তবে তার মতে তা শিগগিরই কমে আসবে। তিনি বলেন, ‘এটি একটি সাময়িক প্রতিক্রিয়া, কারণ শেষ পর্যন্ত এটি একটি স্বল্পমেয়াদি সংঘাত হতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট এ বিষয়ে খুব পরিষ্কার—আমরা এক বছর বা দুই বছর পরও ইরানে থাকতে আগ্রহী নই।
আমরা আমাদের কাজ শেষ করছি, শিগগিরই সেখান থেকে বেরিয়ে আসব এবং জ্বালানির দাম আবার কমে আসবে।’
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- • বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি
- • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১.৪৯ শতাংশ
- • হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
- • নাইজারের প্রধান বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
