হাইতির বিপক্ষেও নামছেন না নেইমার, তবে কি আনচেলত্তির তুরুপের তাস নেইমার?
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১৯:২৯
ইনজুরি কাটিয়ে অবশেষে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। গত দুই দিন ধরে দলের সাথে এবং এককভাবে তাকে পুরোদমে অনুশীলন সেশনে অংশ নিতে দেখা গেছে। তবে প্রিয় তারকা মাঠে ফিরলেও তাকে নিয়ে এখনই কোনো তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে নারাজ সেলেসাওদের নতুন ইতালিয়ান বস কার্লো আনচেলত্তি।
আসন্ন হাইতির বিপক্ষে ম্যাচে নেইমারকে মাঠের বাইরেই রাখা হচ্ছে। এমনকি পুরোপুরি ফিট থাকলেও খুব বেশি প্রয়োজন না পড়লে আইসল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেও তাকে খেলানো হবে না বলে জানা গেছে। কাফ ইনজুরি থেকে সদ্য ফেরা ব্রাজিলিয়ান নাম্বার টেনকে মূলত টুর্নামেন্টের পরবর্তী গুরুত্বপূর্ণ পর্বগুলোর জন্য নিজেদের ‘তুরুপের তাস’ হিসেবে জমিয়ে রাখতে চান আনচেলত্তি। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাচ বা ছোট প্রতিপক্ষের বিরুদ্ধে খেলিয়ে পুনরায় ইনজুরির ঝুঁকি বাড়ানোর চেয়ে, দীর্ঘ নক-আউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই নেইমারের ম্যাজিক দেখতে চান সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ।
এবারের বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে রক্ষণভাগ, মিডফিল্ড ও আক্রমণভাগ—সব পজিশনেই কিছুটা ঘাটতি বা ভারসাম্যের অভাব লক্ষ্য করা গেছে। এমন পরিস্থিতিতে বিশ্বমঞ্চে দারুণ কিছু করতে হলে ব্রাজিলকে বিশেষ কৌশলের আশ্রয় নিতেই হবে। আর আনচেলত্তি-নেইমার জুটি নক-আউট পর্বের জন্য সেই মোক্ষম চমকটাই তৈরি করছেন কি না, তা দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।
প্রতিফলন/আকাশ
আরও পড়ুন
- • প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে করা মামলায় পত্রিকার সম্পাদক গ্রেপ্তার
- • ইরানের পর এবার কিম জং উন! নতুন প্রতিপক্ষ ঠিক করলেন ট্রাম্প
- • আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ
- • নতুন চমক নিয়ে আসছেন ধানুষ, টিজারে বিশ্বব্যাপী আলোচনার ঝড়!
- • ব্যবসায়িক সিন্ডিকেটের পেছনে রয়েছে রাজনৈতিক প্রশ্রয়: জামাতের আমির
- • জয়পুরহাটের ২ বিএনপি সভাপতি বহিষ্কার
- • হাইতির বিপক্ষেও নামছেন না নেইমার, তবে কি আনচেলত্তির তুরুপের তাস নেইমার?
- • লেবাননে হামলায় নিহত ৪ ইসরায়েলি সেনা
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
