১৯ জুন ২০২৬, শুক্রবার, ২০:৪১

শিরোনাম
আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ ব্যবসায়িক সিন্ডিকেটের পেছনে রয়েছে রাজনৈতিক প্রশ্রয়: জামাতের আমির সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৭৪ জন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল বিসিএস প্রশাসন ক্যাডারে বড় রদবদল: ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি

জাল পরিচয়পত্রসহ গুয়াহাটি বিমানবন্দরে বাংলাদেশি নারী আটক

জাল পরিচয়পত্রসহ গুয়াহাটি বিমানবন্দরে বাংলাদেশি নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১৯:০৫

ভারতের আসামের গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে (এলজিবিআই) এক বাংলাদেশি নারীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। ভারতীয় কর্মকর্তাদের দাবি, তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং তার কাছে একটি জাল পরিচয়পত্র পাওয়া গেছে।

শুক্রবার (১৯ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরু থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে গুয়াহাটি পৌঁছান ওই নারী। বিমানবন্দরে লাগেজ সংগ্রহের সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

একপর্যায়ে তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। পরে তাকে অধিকতর তদন্তের জন্য আজারা থানার বর্ডার শাখা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মানবপাচারকারী চক্রের সহায়তায় তিনি ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তদন্তকারীদের সন্দেহ, সীমান্ত পেরোনোর আগে তাকে একটি ভুয়া পরিচয়পত্র সরবরাহ করা হয়।

পুলিশ সূত্র জানায়, তার কাছে থাকা পরিচয়পত্রে ‘পূজা দাস’ নামে পশ্চিমবঙ্গের একটি ঠিকানা উল্লেখ ছিল। তবে তদন্তে তা জাল বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) কর্মকর্তারাও তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। পরিচয় যাচাইয়ের সময় তার স্থায়ী ঠিকানা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় বলে শনাক্ত করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, গুয়াহাটিতে অবস্থানরত তার প্রেমিকের সঙ্গে দেখা করতেই তিনি সেখানে গিয়েছিলেন।

প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাকে আসামের গোয়ালপাড়া জেলার একটি আটককেন্দ্রে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন