২২ জুন ২০২৬, সোমবার, ০২:৫৪

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা

অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০১:১২

দেশের তরল জ্বালানি খাতে অতিরিক্ত লাইসেন্স, আমলাতান্ত্রিক জটিলতা এবং আর্থিক ঝুঁকির কারণে ব্যবসা পরিচালনা দিন দিন কঠিন হয়ে উঠছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। তাদের দাবি, বর্তমানে একটি ব্যবসা পরিচালনার জন্য প্রায় ১০ ধরনের লাইসেন্স সংগ্রহ করতে হয়, যা সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং নানা প্রশাসনিক জটিলতায় পূর্ণ।

রোববার (২১ জুন) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তরল জ্বালানি খাতে পেট্রোল পাম্প মালিকরা মূলত কমিশনভিত্তিক এজেন্ট হিসেবে কাজ করেন। বিপরীতে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো অধিকাংশ মুনাফা অর্জন করে। এজেন্টদের আগাম অর্থ পরিশোধ করে জ্বালানি সংগ্রহ করতে হলেও বাজারে অনেক সময় বাকিতে বিক্রি করতে হয়, ফলে অনাদায়ী পাওনার ঝুঁকিও তাদের বহন করতে হয়।

বিবৃতিতে বলা হয়, ব্যবসার স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি নতুন নতুন নির্দেশনা ও প্রশাসনিক শর্ত মেনে চলতে গিয়ে ব্যয় ও চাপ বেড়ে যাচ্ছে। এতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারী উদ্যোক্তাদের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে।

সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। ব্যবসাবান্ধব উদ্যোগের অভাবের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এ অবস্থায় লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং কমিশনভিত্তিক এজেন্টদের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন