২২ জুন ২০২৬, সোমবার, ০২:৪৯

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০১:১০

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী ও একজন ভারতীয় নাগরিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

রোববার (২১ জুন) সকালে সংঘটিত এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস, দোহা।

নিহত পাঁচ বাংলাদেশির সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন— গাছবাড়ি গ্রামের কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং জুবায়ের আহমদ।

এক শোকবার্তায় বাংলাদেশ দূতাবাস জানায়, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব রেমিট্যান্সযোদ্ধার আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। রাষ্ট্রদূত হযরত আলী খান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রাষ্ট্রদূত হযরত আলী খান এবং দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবীর হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রাপ্য আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতেও অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে।

শোকবার্তার শেষে মহান আল্লাহর কাছে নিহতদের জান্নাতবাসী এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য দোয়া করা হয়েছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন