১৯ জুলাই ২০২৬, রবিবার, ১২:৪৮

শিরোনাম
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানী থেকে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র হয় আন্দোলন

সৌদি আরবে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০১:২১

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুরে আলম এবং ইদ্রিস মিয়া নামে দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। 

শুক্রবার (১৬ মে) বিকেলে দেশটির জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শনিবার (১৭ মে) বাংলাদেশে অবস্থানরত তাঁদের নিজ নিজ গ্রামের বাড়িতে মৃত্যুর খবরটি পৌঁছালে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নুরে আলম (৪২) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে এবং ইদ্রিস মিয়া (৪৫) একই জেলার চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাসিন্দা। তাঁরা দুজনে সৌদি আরবের রিয়াদে দীর্ঘ দিন ধরে যৌথভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। শুক্রবার তাঁরা জেদ্দা থেকে দোকানের নতুন মালামাল কিনে একটি গাড়িযোগে রিয়াদে ফিরছিলেন। পথিমধ্যে আফিফ নামক স্থানে পৌঁছালে তাঁদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এই দুই ব্যবসায়ী।

নিহত নূরে আলমের স্ত্রী সুমি আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা পুরো পরিবার আজ সম্পূর্ণ দিশেহারা। আমাদের ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। আমার স্বামীর শেষ স্মৃতি হিসেবে লাশটি যেন দ্রুত দেশে আনা যায়, সেজন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।”

এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান গভীর শোক প্রকাশ করে জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসীর মৃত্যুর খবর জেলা প্রশাসন অবগত হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী নিহতদের পরিবারের লোকজন জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে, সম্পূর্ণ সরকারি খরচে তাঁদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার এবং প্রয়োজনীয় সব ধরনের দাপ্তরিক ও আর্থিক অনুদান নিশ্চিত করার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আরও পড়ুন