১৩ জুলাই ২০২৬, সোমবার, ১৩:০০

শিরোনাম
মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১১:২৬

আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পরিমাণ গাছ এখনো নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। সেই কর্মসূচিগুলো বর্তমান সরকার আবারও বাস্তবায়ন করছে।

তিনি বলেন, গাছ বড় হলে মানুষ নির্মল বাতাসে স্বস্তির সঙ্গে শ্বাস নিতে পারবে। এলাকা ও দেশকে আরও সুন্দর ও বাসযোগ্য করতে হলে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নিতে হবে।

এর আগে, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী। সোমবার সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে তিনি বরিশালে পৌঁছান।

প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে ছিল বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউন-সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া।

এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

উল্লেখ্য, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর।

আরও পড়ুন