রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ০০:০৯
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১২ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, খেলাপি ঋণের পরিমাণ কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণের উচ্চহার কমানো জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রায়ত্ত এসব ব্যাংকের মধ্যে রয়েছে—অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক।
এদিকে, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মুজিব বর্ষ উদযাপনে প্রায় ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
তিনি জানান, বিভিন্ন সরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ, ছবি ও বেদি তৈরি এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ বিভিন্ন খাতে এ অর্থ ব্যয় করা হয়।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, আসামি ৫
- • পাল্টাপাল্টি হামলায় হরমুজে উত্তেজনা, নিজেকে 'নতুন অভিভাবক' দাবি ডোনাল্ড ট্রাম্পের
- • ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ
- • ২ মাস আগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
- • জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, প্রক্টর অফিসে জকসু নেতাকে তলব
- • ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আরও বড় জবাবের হুঁশিয়ারি
- • বিশ্বকাপ ব্যর্থতার পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ব্রাজিল
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
