১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৬:০০

শিরোনাম
ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন বন্যার মধ্যেও বন্ধ হচ্ছে না এইচএসসি পরীক্ষা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, জানালেন নৌপরিবহনমন্ত্রী আগামীকাল ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় মার্কিন ভিসায় নতুন নিয়ম, জানাতে হবে ৫ বছরের সামাজিক যোগাযোগ তথ্য

সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি

সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ২২:৪০

জাতীয় সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন স্থানের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার বিষয়টি সংসদে তুলে ধরেছেন সরকারদলীয় হুইপ জি কে গউছ। পানি ঠেকাতে মসজিদের ভেতরে সারিবদ্ধভাবে বালতি রাখার বিষয়টি জানান তিনি।

সোমবার (১৩ জুলাই) সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি সংসদের নজরে আনেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ।

তিনি বলেন, সংসদ ভবনের ওপরের তলায় অবস্থিত মসজিদে সংসদ সদস্যসহ অনেকেই নিয়মিত নামাজ আদায় করেন। কিন্তু ছাদ চুইয়ে পানি পড়ায় সেখানে বালতি রেখে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।

জি কে গউছ বলেন, ‘মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি রাখা হয়েছে। আকাশ থেকে পানি প্রতিদিন এই সংসদে প্রবেশ করছে। শুধু বাইরের অংশ নয়, মসজিদের ভেতরেও একই অবস্থা।’

সংসদ ভবনের মসজিদে দ্রুত সংস্কারকাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে দেশের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন হচ্ছে, সেখানে সংসদ ভবনের এমন সমস্যা থাকা দুঃখজনক।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, শুধু সংসদ ভবন নয়, তার নিজের বাসার ছাদ দিয়েও বৃষ্টির পানি চুইয়ে পড়ে। তিনি বলেন, ‘আমি নিজের ঘরে ঘুমাতে গেলেও ছাদের নিচে বাটি দিয়ে পানি আটকাতে হয়।’

ডেপুটি স্পিকারের এ মন্তব্যে সংসদ কক্ষে কিছুটা হাস্যরসের পরিবেশ তৈরি হয়।

পরে চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, সংসদ ভবনের ছাদ দিয়ে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। এরই মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং যেসব স্থানে পানি পড়ছে, সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন