১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৬:০০

শিরোনাম
ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন বন্যার মধ্যেও বন্ধ হচ্ছে না এইচএসসি পরীক্ষা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, জানালেন নৌপরিবহনমন্ত্রী আগামীকাল ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় মার্কিন ভিসায় নতুন নিয়ম, জানাতে হবে ৫ বছরের সামাজিক যোগাযোগ তথ্য

ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আরও বড় জবাবের হুঁশিয়ারি

ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আরও বড় জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০০:৪৮

জর্ডানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের দাবি, হামলায় ঘাঁটির জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন ধরে গেছে।

সোমবার (১৩ জুলাই) আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ভোরে আইআরজিসির অ্যারোস্পেস বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন ব্যবহার করে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।

আইআরজিসির দাবি, হামলার পর স্যাটেলাইট ছবিতেও প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। তবে এ দাবির স্বাধীন কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।

বিবৃতিতে বলা হয়, রবিবার রাতে ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

ইরানের দাবি, একই সময়ে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাতেও সমন্বিত ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে কুয়েতে মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ ডিপো ও রাডার সাইট এবং বাহরাইনে যোগাযোগ ও রাডার স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

আইআরজিসি বলেছে, এসব হামলা বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তারা জানিয়েছে, শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে আরও কঠোর ও বড় ধরনের পাল্টা জবাব দেওয়া হবে।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন