পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, আসামি ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০১:০৫
রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে তুলে নিয়ে মুদি দোকানে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই।
সোমবার (১৩ জুলাই) পীরগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাতে উপজেলার বড় দরগাহ ইউনিয়নের নিজ বাড়ি থেকে বের হওয়ার পর প্রবল বৃষ্টির কারণে পথ হারিয়ে যান ওই ৫৯ বছর বয়সী নারী। পরে তিনি পার্শ্ববর্তী পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া সার্বজনীন দুর্গামন্দিরের বারান্দায় আশ্রয় নেন।
অভিযোগে বলা হয়, ২ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পাঁচ ব্যক্তি তাকে সেখান থেকে তুলে নিয়ে বড় দরগাহ ইউনিয়নের পার্বতীপুর গ্রামের একটি মুদি দোকানে নিয়ে যান। পরে দোকানের শাটার বন্ধ করে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দোকান খুলে তাকে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে উদ্ধার করেন।
অভিযোগে পার্বতীপুর গ্রামের বিদ্যুৎ সরকার, রতন মিয়া, হবিবর রহমান, মিথুল এবং বারাইপাড়া গ্রামের হাফিজার রহমানকে আসামি করা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, আসামি ৫
- • পাল্টাপাল্টি হামলায় হরমুজে উত্তেজনা, নিজেকে 'নতুন অভিভাবক' দাবি ডোনাল্ড ট্রাম্পের
- • ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ
- • ২ মাস আগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
- • জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, প্রক্টর অফিসে জকসু নেতাকে তলব
- • ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আরও বড় জবাবের হুঁশিয়ারি
- • বিশ্বকাপ ব্যর্থতার পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ব্রাজিল
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
