চট্টগ্রামে বন্যায় ১ লাখের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১৬:২১
টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও উজানের বন্যায় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় প্রাণিসম্পদ খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যায় ১ লাখ ১২ হাজার ৮২৭টি গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে। খামার, পশুখাদ্য ও অন্যান্য অবকাঠামোর ক্ষতিসহ মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি ১৫ লাখ টাকা।
বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর ১২ জুলাই প্রকাশিত প্রাথমিক ক্ষয়ক্ষতির প্রতিবেদনে জানিয়েছে, বন্যায় ৪৬টি গরু, ১২৩টি ছাগল, ৪০টি ভেড়া, ১ লাখ ১১ হাজার ৯৮টি মুরগি এবং ১ হাজার ৫২১টি হাঁস মারা গেছে। শুধু প্রাণিসম্পদের এই ক্ষতির আর্থিক মূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পশুখাদ্যে। বিভাগের ৩৬টি উপজেলার ১৫৬টি ইউনিয়নে বন্যার পানিতে প্রায় ১৮ হাজার ৪৬৮ টন খড়, কাঁচা ঘাস ও দানাদার খাদ্য নষ্ট হয়েছে। এতে প্রায় ২৫ কোটি ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এর মধ্যে ১১ হাজার ৯২০ টন খড়ের ক্ষতির পরিমাণ প্রায় ১৭ কোটি ৮৮ লাখ টাকা, ৬ হাজার ৪৩০ টন কাঁচা ঘাসের ক্ষতি ৬ কোটি ৮৬ লাখ টাকা এবং ১১৮ টন দানাদার খাদ্যের ক্ষতি প্রায় ৭০ লাখ ৮০ হাজার টাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বন্যায় বিভাগের ৩৩টি প্রাণিসম্পদ কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে তলিয়ে গেছে ২ হাজার ১২৬ একর চারণভূমি। পাশাপাশি ৬৫টি খামারে ৮৩০টি পশুপাখি ক্ষতিগ্রস্ত হওয়ায় খামার খাতেই প্রায় ৭২ লাখ টাকার অতিরিক্ত ক্ষতি হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এটি প্রাথমিক হিসাব। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে এবং মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।
আরও পড়ুন
- • মার্কিন ভিসায় নতুন নিয়ম, জানাতে হবে ৫ বছরের সামাজিক যোগাযোগ তথ্য
- • কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়িয়ে দিয়ে, ইরানের কঠিন জবাব
- • হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
- • ছাত্রশিবিরের কেন্দ্রীয় পদ থেকে বিদায় সাদিক কায়েমের, সক্রিয় রাজনীতিতে আসার প্রস্তুতি
- • মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও বাড়লো ডলারের দাম
- • চট্টগ্রামে বন্যায় ১ লাখের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু
- • কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই করলেন মির্জা ফখরুল
- • আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
