১৩ জুলাই ২০২৬, সোমবার, ১৭:৫১

শিরোনাম
মার্কিন ভিসায় নতুন নিয়ম, জানাতে হবে ৫ বছরের সামাজিক যোগাযোগ তথ্য নারীর উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে ওআইসি সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ মাতৃস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় সিজার কমানোর উদ্যোগ সরকারের : স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর ইউএস-বাংলার বহরে আরও ২১টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও বাড়লো ডলারের দাম

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও বাড়লো ডলারের দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১৬:২৫

বিশ্ব অর্থনীতির পরিবর্তন ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও বেড়েছে মার্কিন ডলারের বিনিময় হার।

আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে গতকাল রোববার (১২ জুলাই) ডলারের দাম গড়ে ১৩ পয়সা এবং সর্বোচ্চ ১৫ পয়সা বেড়েছে। এর প্রভাবে গ্রাহক পর্যায়েও ডলার বিক্রির দাম বাড়িয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো।

বর্তমানে আমদানি খাতে ব্যাংকগুলো সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করছে। এর আগে সর্বোচ্চ বিক্রয়মূল্য ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে টানা দুই সপ্তাহের বেশি সময় আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর ১২২ টাকা ৮৫ পয়সায় স্থিতিশীল ছিল। তবে সর্বশেষ সমন্বয়ের পর আবারও ডলারের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হয়েছে। এশিয়ার লেনদেনেও বেশিরভাগ প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক সংকট, জ্বালানি বাজারের অস্থিরতা এবং মূল্যস্ফীতির চাপ বৈশ্বিক মুদ্রাবাজারে প্রভাব ফেলছে। এর পাশাপাশি আইএমএফের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ধাপে ধাপে সমন্বয় প্রক্রিয়াও ডলারের দামে প্রভাব ফেলছে।

আরও পড়ুন