১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:০৫

শিরোনাম
বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ মৃত্যু, আক্রান্ত ৯৯০ এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে সংহতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুনে সড়কে প্রাণ গেল ৪৬৩ জনের, মোট দুর্ঘটনা ৫৯০ : যাত্রী কল্যাণ সমিতি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে দোহায় গেলেন স্পিকার ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই করলেন মির্জা ফখরুল

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই করলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১৬:০৫

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খোলা শোক বইয়ে সই করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর গুলশানে অবস্থিত কাতার দূতাবাসে সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে কাতারের রাষ্ট্রদূতের সঙ্গে শোক বিনিময় করে বাংলাদেশের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন স্থানীয় সরকারমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাতারের রাষ্ট্রদূত।

উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানও গভীর শোক প্রকাশ করেন। কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে পাঠানো এক চিঠিতে তিনি এ শোক জানান।

আরও পড়ুন