১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৬:৩৫

শিরোনাম
বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ মৃত্যু, আক্রান্ত ৯৯০ এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে সংহতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুনে সড়কে প্রাণ গেল ৪৬৩ জনের, মোট দুর্ঘটনা ৫৯০ : যাত্রী কল্যাণ সমিতি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে দোহায় গেলেন স্পিকার ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে সংহতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে সংহতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১৫:২৮

বন্যা ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে দেশের সব ইউনিটকে শিক্ষার্থীদের পাশে থাকার নির্দেশ দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনটির সার্চ কমিটির সদস্য লোকমান হোসেন লিমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি ও দুর্যোগকবলিত এলাকার শিক্ষার্থীদের বাস্তব সংকট বিবেচনা না করে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ায় বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক অবস্থা এবং সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী যাতায়াত সংকট, শিক্ষাসামগ্রী নষ্ট হওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন।

সংগঠনটির দাবি, এমন পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের শামিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, থানা ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচিতে নৈতিক সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দেশের বন্যা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগ বিবেচনায় নিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সময়সূচি ঘোষণা করা হোক।

আরও পড়ুন