বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে আটলান্টায় আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১৫:২১
২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটের দিকে আটলান্টায় পৌঁছায় লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তেরা। এর আগে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে কানসাস সিটি থেকে আটলান্টার উদ্দেশে রওনা হয় লিওনেল স্কালোনির দল।
আটলান্টার মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি হবে ২০২৬ বিশ্বকাপে শহরটির অষ্টম ও শেষ ম্যাচ। এর আগে শেষ ষোলোর লড়াইয়ে একই ভেন্যুতে মিসরের বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
এদিকে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে উঠেছে। ফিফার অফিসিয়াল রিসেল মার্কেটে সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ২ হাজার ৩০০ মার্কিন ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, টিকিট বিক্রির প্ল্যাটফর্ম স্টাবহাবে গ্যালারির ওপরের সারির টিকিটের দাম প্রায় ২ হাজার ৮০০ ডলার। মাঠের মাঝামাঝি নিচের সারির দুটি আসনের দাম উঠেছে ১৬ হাজার ডলারেরও বেশি।
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টায়। ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলের তারকারাই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
এই ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনালের বিজয়ীর।
আরও পড়ুন
- • বাংলাদেশে পুশ ইন নিয়ে আসাম সরকারের তথ্য প্রকাশ
- • শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি
- • দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ মৃত্যু, আক্রান্ত ৯৯০
- • এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে সংহতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- • বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে আটলান্টায় আর্জেন্টিনা
- • জুনে সড়কে প্রাণ গেল ৪৬৩ জনের, মোট দুর্ঘটনা ৫৯০ : যাত্রী কল্যাণ সমিতি
- • কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে দোহায় গেলেন স্পিকার
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
