বিশ্বকাপ থেকে বিদায়, তবুও হালান্ডদের বীরের মর্যাদায় সংবর্ধনা দিল নরওয়ে
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১১:২০
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও দেশে ফিরেই বীরোচিত সংবর্ধনা পেয়েছে আর্লিং হালান্ডের নরওয়ে ফুটবল দল।
দলের ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রাকে সম্মান জানাতে দেশটির রাজধানী অসলোর রাস্তায় নেমে আসেন এক লাখেরও বেশি সমর্থক। বিশ্বকাপের হতাশা মুহূর্তেই পরিণত হয় জাতীয় উৎসবে।
সোমবার (১৩ জুলাই) দুপুর থেকেই সমর্থকেরা জড়ো হতে শুরু করেন রাজপ্রাসাদ চত্বরে। এর আগের দিন রোববার অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয় নরওয়ের।
তবে বিদায়ের বেদনা ছাপিয়ে দলের পারফরম্যান্সকে সম্মান জানাতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। দেশে ফেরার পর বিমানবন্দরে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’-এর মাধ্যমে স্বাগত জানানো হয় নরওয়ে দলকে।
এরপর রাজধানীতে শুরু হয় বিজয় শোভাযাত্রা। সমর্থকদের দীর্ঘ সারি রাজপ্রাসাদ চত্বর ছাড়িয়ে কার্ল জোহানস গাতে পর্যন্ত ছড়িয়ে পড়ে।
এর আগে নরওয়ে দলের খেলোয়াড়রা রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে রাজপ্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন খেলোয়াড়রা। এ সময় তাদের পেছনে আনুষ্ঠানিক অবস্থানে ছিল রয়্যাল গার্ড।
তবে উদযাপনের শেষ পর্বে উপস্থিত ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ড। নির্ধারিত ফ্লাইট ধরতে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তিনি চলে যান।
ফলে সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে সমর্থকদের ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপনে অংশ নিতে পারেননি এই তারকা স্ট্রাইকার।
হালান্ডের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে নরওয়ের প্রধান কোচ স্টলে সলবাকেন বলেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত হওয়ায় হালান্ড ও সান্ডার বের্গেকে নির্ধারিত ফ্লাইট ধরতে আগেই চলে যেতে হয়েছে।
পরে খোলা ছাদের বাসে করে অসলোর বিভিন্ন সড়কে নরওয়ে দলের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ জিততে না পারলেও দেশের ফুটবলে নতুন আশা তৈরি করা দলটিকে অভিনন্দন জানাতে রাস্তায় নেমে আসে লাখো সমর্থক।
আরও পড়ুন
- • কমছে বৃষ্টির প্রবণতা, বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস
- • ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা
- • ১ আগস্ট থেকে শিশুদের জন্য ইপিআইতে যুক্ত হচ্ছে টাইফয়েড টিকা
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
- • শতাধিক যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত
- • মন্ত্রণালয় সম্পর্কিত ছয় সংসদীয় কমিটি গঠন
- • গাজা সফরে ধ্বংসস্তূপ দেখে উচ্ছ্বাস প্রকাশ ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর,জানালেন নতুন পরিকল্পনা
- • হরমুজ প্রণালির নিরাপত্তায় ২০ শতাংশ ফি চান ট্রাম্প
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
