১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩:২৯

শিরোনাম
ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ শতাধিক যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত মন্ত্রণালয় সম্পর্কিত ছয় সংসদীয় কমিটি গঠন প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরো, নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের ঢাবিতে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর, উদ্বোধন করবেন স্টার্টআপ প্ল্যাটফর্ম সংবিধান সংশোধন কমিটির প্রধান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১২:১৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার ও সায়েন্সল্যাব মোড়ে পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ আন্দোলনে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন এবং পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদেই তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

এদিন রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ও মিরপুর এলাকাতেও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা।

তবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার বাইরের এসব স্থানে কর্মসূচি পালনের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন