মন্ত্রণালয় সম্পর্কিত ছয় সংসদীয় কমিটি গঠন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১২:১০
জাতীয় সংসদে আরও ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ নুরুল ইসলাম মনি পৃথক প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।
নতুন গঠিত সংসদীয় স্থায়ী কমিটিগুলো হলো— মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি।
গঠিত এসব কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারদলীয় সংসদ সদস্যদের।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৬ আসনের বিএনপি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৯ আসনের বিএনপি সংসদ সদস্য আবুল কালাম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসন-২৭ এর বিএনপি সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুবকে।
পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রাজশাহী-৩ আসনের বিএনপি সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বরিশাল-৩ আসনের বিএনপি সংসদ সদস্য জয়নুল আবেদীন।
এর আগে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছিল।
আরও পড়ুন
- • কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০
- • অবৈধ অবস্থানকারীদের নিয়ে কঠোর সিদ্ধান্ত সৌদি সরকারের
- • কমছে বৃষ্টির প্রবণতা, বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস
- • ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা
- • ১ আগস্ট থেকে শিশুদের জন্য ইপিআইতে যুক্ত হচ্ছে টাইফয়েড টিকা
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
- • শতাধিক যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত
- • মন্ত্রণালয় সম্পর্কিত ছয় সংসদীয় কমিটি গঠন
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
