১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৬:০০

শিরোনাম
ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন বন্যার মধ্যেও বন্ধ হচ্ছে না এইচএসসি পরীক্ষা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, জানালেন নৌপরিবহনমন্ত্রী আগামীকাল ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় মার্কিন ভিসায় নতুন নিয়ম, জানাতে হবে ৫ বছরের সামাজিক যোগাযোগ তথ্য

‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!

‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ২১:৩৯

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ লিখে সার্চ করলেই ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য দেখাচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেক ব্যবহারকারী একই বাক্য লিখে সার্চ করে একই ধরনের ফলাফল পাচ্ছেন।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি গুগলের কোনো আনুষ্ঠানিক নামকরণ বা সিস্টেমগত ত্রুটি নয়। বরং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল পরিমাণ ট্রোল, মিম, ভিডিও ও পোস্টে আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে ‘চোরের দল’ শব্দটি ব্যবহৃত হওয়ায় গুগলের সার্চ অ্যালগরিদম ওই কিওয়ার্ডের সঙ্গে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সম্পর্ক তৈরি করেছে।

এই ট্রলের পেছনে রয়েছে ১৯৮৬ সালের বিশ্বকাপের বহুল আলোচিত আর্জেন্টিনা-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল। মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনা প্রথমে হাত দিয়ে বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল করেন। পরে একই ম্যাচে অসাধারণ ড্রিবলিংয়ে করেন বিখ্যাত ‘গোল অব দ্য সেঞ্চুরি’। সেই বিতর্কিত গোলের জের ধরেই আজও প্রতিপক্ষ সমর্থকদের একটি অংশ আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে ‘চোরের দল’ বলে উল্লেখ করে।

চার দশক পর ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ঐতিহাসিক এই দ্বৈরথকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। এরই প্রভাবে ‘চোরের দলের খেলা কবে’ সার্চটিও ভাইরাল হয়েছে।

তবে সংশ্লিষ্টরা মনে করিয়ে দিয়েছেন, ‘চোরের দল’ কোনো আনুষ্ঠানিক বা ফিফা স্বীকৃত নাম নয়। এটি শুধুই ফুটবল সমর্থকদের তৈরি একটি ব্যঙ্গাত্মক ট্রোল, যা ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গুগলের সার্চ ফলাফলেও প্রতিফলিত হয়েছে।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন