১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৬:০১

শিরোনাম
ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন বন্যার মধ্যেও বন্ধ হচ্ছে না এইচএসসি পরীক্ষা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, জানালেন নৌপরিবহনমন্ত্রী আগামীকাল ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় মার্কিন ভিসায় নতুন নিয়ম, জানাতে হবে ৫ বছরের সামাজিক যোগাযোগ তথ্য

বিশ্বকাপে গোল মিস করায় হত্যার হুমকি, আত্মগোপনে কলম্বিয়ান ফুটবলার

বিশ্বকাপে গোল মিস করায় হত্যার হুমকি, আত্মগোপনে কলম্বিয়ান ফুটবলার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ২১:২০

বিশ্বকাপ থেকে বিদায়ের পর হত্যার হুমকি পেয়েছেন কলম্বিয়ার মিডফিল্ডার হ্যামিন্টন ক্যাম্পাজ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে ফেডারেশন জানায়, জাতীয় দলের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করার কারণে কোনো খেলোয়াড় বা তার পরিবারের সদস্যদের হুমকি ও হয়রানির শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ক্যাম্পাজ ও তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করার সহজ সুযোগ পেয়েছিলেন ক্যাম্পাজ। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। পরে ম্যাচ টাইব্রেকারে গড়ালে জয় পায় সুইজারল্যান্ড। আর সেখানেই শেষ হয় কলম্বিয়ার বিশ্বকাপ অভিযান।

ম্যাচের পর দলের সঙ্গে বোগোতাগামী বিমানে ওঠেননি ক্যাম্পাজ। কিছুদিন আড়ালে থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দেন তিনি।

সেখানে ক্যাম্পাজ লিখেছেন, ছোটবেলা থেকেই কলম্বিয়ার জার্সি পরে মাঠে নামা, জাতীয় সংগীত শোনা এবং বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছেন। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করলেও দেশের জার্সির প্রতি নিজের ভালোবাসা ও প্রতিশ্রুতিতে কোনো ঘাটতি ছিল না বলে জানান তিনি।

এর আগে ১৯৯৪ সালের বিশ্বকাপে আত্মঘাতী গোল করার পর দেশে ফিরে খুন হয়েছিলেন কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। ফুটবল ইতিহাসে সেটি এখনো সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি হিসেবে স্মরণ করা হয়।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন