অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ২২:১৮
সাইবার স্পেস ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক ব্যবসা করলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদক নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার (১৩ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন। জনমত যাচাই ও সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রক্রিয়া শেষে সংশোধনী প্রস্তাব নিষ্পত্তি করে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
সংশোধিত আইনে প্রযুক্তি ব্যবহার করে মাদক-সংক্রান্ত অপরাধকে নতুন করে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, সাইবার স্পেস, ডিজিটাল ডিভাইস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম বা ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, প্রস্তাব, যোগাযোগ বা সহায়তা করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
এছাড়া ডিজিটাল পেমেন্ট, ই-ওয়ালেট, ভার্চুয়াল অ্যাসেট বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনার চেষ্টা করলেও আইনের আওতায় আনা হবে।
নতুন আইনে বলা হয়েছে, ডিজিটাল মাধ্যমে মাদক-সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে অভিযুক্তের কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক নয়। অপরাধ প্রমাণিত হলে যেকোনো মেয়াদের কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ মৃত্যুদণ্ড ও ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
আন্তর্জাতিক বা সংঘবদ্ধ অপরাধচক্রের অংশ হিসেবে এ ধরনের অপরাধ সংঘটিত হলে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।
আইনে আদালত বা মাদক অপরাধ দমন ট্রাইব্যুনালকে ডিজিটাল ডিভাইস, অ্যাকাউন্ট, অনলাইন প্ল্যাটফর্ম, ই-ওয়ালেট, ভার্চুয়াল অ্যাসেট ও ক্রিপ্টোকারেন্সি জব্দ বা বাজেয়াপ্ত করার ক্ষমতাও দেওয়া হয়েছে।
সংশোধিত আইনে মাদক-প্রবণ এলাকায় পৃথক মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান পুনর্বহাল করা হয়েছে। পাশাপাশি সাইবারভিত্তিক মাদক অপরাধ দমনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আগ্নেয়াস্ত্র বহন ও ডগ স্কোয়াড গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে।
বিলের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, আসামি ৫
- • পাল্টাপাল্টি হামলায় হরমুজে উত্তেজনা, নিজেকে 'নতুন অভিভাবক' দাবি ডোনাল্ড ট্রাম্পের
- • ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ
- • ২ মাস আগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
- • জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, প্রক্টর অফিসে জকসু নেতাকে তলব
- • ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আরও বড় জবাবের হুঁশিয়ারি
- • বিশ্বকাপ ব্যর্থতার পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ব্রাজিল
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
