১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৬:০০

শিরোনাম
ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন বন্যার মধ্যেও বন্ধ হচ্ছে না এইচএসসি পরীক্ষা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, জানালেন নৌপরিবহনমন্ত্রী আগামীকাল ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় মার্কিন ভিসায় নতুন নিয়ম, জানাতে হবে ৫ বছরের সামাজিক যোগাযোগ তথ্য

বিশ্বকাপ ব্যর্থতার পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ব্রাজিল

বিশ্বকাপ ব্যর্থতার পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০০:৪০

ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণ হলো না ব্রাজিলের। ২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জয়ের পর থেকে ‘হেক্সা’ মিশনে থাকা সেলেসাওদের অপেক্ষা আরও চার বছর বেড়েছে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত শিরোপার খরা কাটানোর নতুন পরীক্ষায় নামতে হবে ব্রাজিলকে।

তবে বিশ্বকাপ ব্যর্থতা পেছনে ফেলে সেপ্টেম্বরে মাঠে ফিরছে ব্রাজিল। অস্ট্রেলিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোদের দল। অস্ট্রেলিয়া ফুটবল কর্তৃপক্ষ ইতোমধ্যে ম্যাচের সূচি চূড়ান্ত করেছে।

আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে প্রথম এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ টনি পপোভিচ বলেন, বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ তাদের জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে নিজেদের আরও উন্নত করতে নিয়মিত শীর্ষ পর্যায়ের প্রতিপক্ষের বিপক্ষে খেলতে চান বলেও জানান তিনি।

১৯৮৮ সালে প্রথমবার মুখোমুখি হওয়ার পর এখন পর্যন্ত ১১ বার লড়েছে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। এর মধ্যে ব্রাজিলের জয় ৮টি, অস্ট্রেলিয়ার জয় ১টি এবং দুটি ম্যাচ ড্র হয়েছে।

কুইন্সল্যান্ড রাজ্য সরকারের বৃহৎ ক্রীড়া আয়োজন পরিকল্পনার অংশ হিসেবেই আয়োজন করা হচ্ছে এই দুটি ম্যাচ। ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক সামনে রেখে অঞ্চলটিকে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

এদিকে, সর্বশেষ বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় ব্রাজিল। নেইমার, ভিনিসিয়ুসসহ দলের তারকারা চোখের জলে বিদায় নেন বিশ্বমঞ্চ থেকে। এখন নতুন করে ঘুরে দাঁড়িয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটানোর চ্যালেঞ্জ সেলেসাওদের সামনে।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন