১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৬:০০

শিরোনাম
ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন বন্যার মধ্যেও বন্ধ হচ্ছে না এইচএসসি পরীক্ষা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, জানালেন নৌপরিবহনমন্ত্রী আগামীকাল ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় মার্কিন ভিসায় নতুন নিয়ম, জানাতে হবে ৫ বছরের সামাজিক যোগাযোগ তথ্য

ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ

ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০১:০০

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাকে কারাগারে যেতে হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।

তিনি বলেন, “শেখ হাসিনা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন। তাই একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য নিয়ে সরকারের আলাদা করে বিবেচনা করার কিছু নেই।”

বিদেশে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে আত্মসমর্পণ করতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোথায় বা কীভাবে একজন আসামি আত্মসমর্পণ করবেন, সেটি তার নিজস্ব বিষয়। তবে যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমে কারাগারে যেতে হবে।

ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে।

সম্প্রতি আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এটি বিদেশে থাকা বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করার একটি রাজনৈতিক প্রচেষ্টা।

তিনি বলেন, “আত্মসমর্পণ না করে বিদেশে বসে দেওয়া এসব বক্তব্যের মাধ্যমে তিনি পালিয়ে থাকা নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছেন বলে আমি মনে করি।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা কখন ও কোথায় আত্মসমর্পণ করবেন, সেটি তার সিদ্ধান্ত। তবে তাকে ফিরিয়ে আনার জন্য আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাওয়া সরকারের দায়িত্ব।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন