পাল্টাপাল্টি হামলায় হরমুজে উত্তেজনা, নিজেকে 'নতুন অভিভাবক' দাবি ডোনাল্ড ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০১:০৫
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেয় ইরান। এর জবাবে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, ইরানের জাহাজের ওপর আবারও অবরোধ আরোপ করা হবে। পাশাপাশি হরমুজ প্রণালি ব্যবহারকারী অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজের কাছ থেকেও নিরাপত্তা বাবদ নির্ধারিত হারে অর্থ আদায়ের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই নৌপথের নিরাপত্তা রক্ষায় নেতৃত্ব দেবে।
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। ইরানের সমর্থন থাকুক বা না থাকুক, এই পথ চালু রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র অবস্থান নেবে।
তিনি আরও উল্লেখ করেন, নতুন অবরোধ কেবল ইরানের বন্দরগামী কিংবা ইরানের বন্দর থেকে ছেড়ে আসা জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্য দেশগুলোর জাহাজ আগের মতোই এই নৌপথ ব্যবহার করতে পারবে বলে তিনি দাবি করেন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র দায়িত্ব পালন করবে। একই সঙ্গে এই পথ ব্যবহারকারী দেশগুলোরও নিরাপত্তা ব্যয়ের অংশ বহন করা উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই ঘোষণাকে ওয়াশিংটন ও তেহরানের চলমান বিরোধের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, আসামি ৫
- • পাল্টাপাল্টি হামলায় হরমুজে উত্তেজনা, নিজেকে 'নতুন অভিভাবক' দাবি ডোনাল্ড ট্রাম্পের
- • ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ
- • ২ মাস আগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
- • জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, প্রক্টর অফিসে জকসু নেতাকে তলব
- • ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আরও বড় জবাবের হুঁশিয়ারি
- • বিশ্বকাপ ব্যর্থতার পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ব্রাজিল
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
