১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৬:০০

শিরোনাম
ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন বন্যার মধ্যেও বন্ধ হচ্ছে না এইচএসসি পরীক্ষা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, জানালেন নৌপরিবহনমন্ত্রী আগামীকাল ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় মার্কিন ভিসায় নতুন নিয়ম, জানাতে হবে ৫ বছরের সামাজিক যোগাযোগ তথ্য

বন্যার মধ্যেও বন্ধ হচ্ছে না এইচএসসি পরীক্ষা

বন্যার মধ্যেও বন্ধ হচ্ছে না এইচএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ২২:০৬

বন্যা ও বিরূপ আবহাওয়ার মধ্যেও দেশের অধিকাংশ এলাকায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে কোনো এলাকায় দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণে বড় ধরনের সমস্যা তৈরি হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন।

সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে বিরূপ আবহাওয়ার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের বিষয়টি শিক্ষা বোর্ড বিবেচনায় নিয়েছে। তবে দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর কথা বিবেচনা করে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ড জানায়, অতিবৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া এবং শিক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হওয়ায় শুধু এ বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র এখনো পরীক্ষা গ্রহণের উপযোগী রয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে বৈরী আবহাওয়ার কারণে কিছু শিক্ষার্থী ভোগান্তিতে পড়লেও স্থানীয় প্রশাসন ও কেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতায় তারা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে পেরেছেন।

শিক্ষা বোর্ড আরও জানায়, বারবার পরীক্ষা স্থগিত হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফল প্রকাশ এবং উচ্চশিক্ষায় ভর্তি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই প্রশ্নপত্র ব্যবস্থার কারণে একটি বোর্ডের পরিস্থিতির জন্য সব বোর্ডের পরীক্ষা বন্ধ রাখাও বাস্তবসম্মত নয়।

তবে কোনো এলাকায় পরিস্থিতির অবনতি হলে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আরও পড়ুন