১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩:২৮

শিরোনাম
ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ শতাধিক যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত মন্ত্রণালয় সম্পর্কিত ছয় সংসদীয় কমিটি গঠন প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরো, নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের ঢাবিতে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর, উদ্বোধন করবেন স্টার্টআপ প্ল্যাটফর্ম সংবিধান সংশোধন কমিটির প্রধান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কমছে বৃষ্টির প্রবণতা, বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস

কমছে বৃষ্টির প্রবণতা, বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১২:২৫

আগামী তিন দিন দেশে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বিভিন্ন স্থানে স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামী শুক্রবার (১৭ জুলাই) এর পর আবারও বৃষ্টিপাতের মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আবহাওয়া অফিসের নিয়মিত ব্রিফিংয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়াবিদ আরও জানান, বর্তমানে দেশের সব নদী ও সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি পাহাড়ধসের কোনো সতর্কতাও নেই।

তবে চলতি মাসের শেষদিকে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রসঙ্গত, টানা বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়। এ সময়ে ঢাকায় রেকর্ড করা হয়েছে ৪০ মিলিমিটার বৃষ্টি।

আরও পড়ুন