প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরো, নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১১:২৩
বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা বহরের একটি গাড়ি লক্ষ্য করে ইটের টুকরো নিক্ষেপের ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত কোনো নাশকতার চেষ্টা—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে সড়কপথে বাসে করে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বাসের ভেতর দাঁড়িয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
এ সময় তার বহরের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরো এসে পড়ে।
প্রায় ১ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এর মধ্যেই বহরের একটি গাড়িকে লক্ষ্য করে ইটের টুকরো ছোড়ার ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, প্রধানমন্ত্রীর বহরের একটি গাড়িতে ইটের টুকরো পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, এটি চলন্ত কোনো গাড়ির চাকার কারণে ছিটকে এসেছে, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করেছে—তা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
আরও পড়ুন
- • কমছে বৃষ্টির প্রবণতা, বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস
- • ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা
- • ১ আগস্ট থেকে শিশুদের জন্য ইপিআইতে যুক্ত হচ্ছে টাইফয়েড টিকা
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
- • শতাধিক যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত
- • মন্ত্রণালয় সম্পর্কিত ছয় সংসদীয় কমিটি গঠন
- • গাজা সফরে ধ্বংসস্তূপ দেখে উচ্ছ্বাস প্রকাশ ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর,জানালেন নতুন পরিকল্পনা
- • হরমুজ প্রণালির নিরাপত্তায় ২০ শতাংশ ফি চান ট্রাম্প
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
