১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩:২৯

শিরোনাম
ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ শতাধিক যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত মন্ত্রণালয় সম্পর্কিত ছয় সংসদীয় কমিটি গঠন প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরো, নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের ঢাবিতে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর, উদ্বোধন করবেন স্টার্টআপ প্ল্যাটফর্ম সংবিধান সংশোধন কমিটির প্রধান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

গাজা সফরে ধ্বংসস্তূপ দেখে উচ্ছ্বাস প্রকাশ ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর,জানালেন নতুন পরিকল্পনা

গাজা সফরে ধ্বংসস্তূপ দেখে উচ্ছ্বাস প্রকাশ ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর,জানালেন নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১১:৪৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

মঙ্গলবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই

উত্তর গাজা সফরের সময় সাংবাদিকরা গাজার বর্তমান পরিস্থিতি দেখে তার অনুভূতি জানতে চাইলে কাটজ বলেন, “ভালো লাগছে, তাই না?”

তিনি দাবি করেন, গাজায় যে ধ্বংসযজ্ঞ দেখা যাচ্ছে, তা ইসরাইলের ‘পরিকল্পিত নীতির’ অংশ। তার ভাষ্য, এই নীতির লক্ষ্য হলো ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি দূর করা।

কাটজ বলেন, আগের মতো শুধু সাময়িক অভিযান চালিয়ে সেনা প্রত্যাহারের কৌশল থেকে সরে এসেছে ইসরাইল।

তিনি বলেন, “আগের মতো ঢুকে আবার বেরিয়ে আসা নয়। এখন সেনাবাহিনী ভেতরে রয়েছে, সশস্ত্র যোদ্ধারা বাইরে এবং ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।”

এ সময় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী গাজা উপত্যকায় সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তিনটি নতুন বসতি স্থাপনের পরিকল্পনার কথাও ঘোষণা করেন।

গাজায় দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের মধ্যে ইসরাইলি সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনাও রয়েছে।

আরও পড়ুন