১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১১:২৮

শিরোনাম
প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরো, নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের ঢাবিতে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর, উদ্বোধন করবেন স্টার্টআপ প্ল্যাটফর্ম সংবিধান সংশোধন কমিটির প্রধান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন

আইআরজিসিকে নিষিদ্ধ করছে যুক্তরাজ্য, তেহরানের সঙ্গে সম্পর্কের অবনতি শঙ্কা

আইআরজিসিকে নিষিদ্ধ করছে যুক্তরাজ্য, তেহরানের সঙ্গে সম্পর্কের অবনতি শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১০:০৮

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে তেহরান ও লন্ডনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কের পর যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইরানের শক্তিশালী এই সামরিক শাখাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানায়।

আইনি ভাষায় এটি সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণার সমতুল্য একটি পদক্ষেপ। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাজ্যে আইআরজিসিকে সমর্থন, প্রচার বা সহযোগিতা করা গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

একই সঙ্গে যুক্তরাজ্য সরকার ‘ইসলামিক মুভমেন্ট অব দ্য কমপেনিয়নস অব দ্য রাইট’ (আইএমসিআর) এবং রাশিয়ান ফেডারেশন ভলান্টিয়ার কর্পসকেও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংগঠনগুলোর বিরুদ্ধে থাকা প্রমাণ পর্যালোচনা করে সরকার মনে করেছে, এগুলো যুক্তরাজ্যের বাইরে থেকে পরিচালিত হুমকি বা বিদেশি শক্তি-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাই দেশটির নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এসব সংগঠন নিষিদ্ধ করা প্রয়োজন।

যুক্তরাজ্যের মাটিতে ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন হুমকির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ‘ইরান ইন্টারন্যাশনাল’ টেলিভিশনের দুই সাংবাদিককে হত্যার পরিকল্পনা এবং ব্রিটিশ লক্ষ্যবস্তুতে সাইবার হামলার অভিযোগ রয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে আইআরজিসি নিয়ে কনজারভেটিভ সরকারের আগের নীতিতে বড় পরিবর্তন আনা হলো। আগে সংগঠনটিকে নিষিদ্ধ করার বিষয়ে যুক্তরাজ্য সরকার সতর্ক অবস্থানে ছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যেই যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত তেহরানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ব্রিটিশ কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন, আইআরজিসিকে নিষিদ্ধ করা হলে এর প্রতিক্রিয়ায় ইরান সরকার তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের মতো পদক্ষেপ নিতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন