১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১১:৩০

শিরোনাম
প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরো, নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের ঢাবিতে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর, উদ্বোধন করবেন স্টার্টআপ প্ল্যাটফর্ম সংবিধান সংশোধন কমিটির প্রধান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১০:০১

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ২ শতাংশ। এতে গত চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম।

মঙ্গলবার (১৪ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫১ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৬৫ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৭৯ ডলারে লেনদেন হয়েছে।

এর আগে সোমবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম একদিনেই ৯ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। ২০২০ সালের মে মাসের পর একদিনে অপরিশোধিত তেলের দামে এটি ছিল সবচেয়ে বড় উত্থান।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ এই হরমুজ প্রণালি।

এদিকে, টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক মানুষের ওপর হামলার সক্ষমতা কমাতেই এসব অভিযান চালানো হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করেই এসব হামলা পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা এখনও রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, একটি চুক্তি সম্ভব। এর আগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা তৈরি হলেও ইরান আরও আলোচনার প্রয়োজনের কথা জানিয়েছে বলে দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

আরও পড়ুন