১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১১:৩১

শিরোনাম
প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরো, নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের ঢাবিতে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর, উদ্বোধন করবেন স্টার্টআপ প্ল্যাটফর্ম সংবিধান সংশোধন কমিটির প্রধান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন

হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০৯:৫১

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এমকিউ-১ মডেলের ওই ড্রোনটি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অভিযান চালিয়ে ধ্বংস করেছে।

সোমবার (১৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির এক প্রতিবেদনে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কোনারাক শহর এবং দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মার্কিন সামরিক ড্রোন ভূপাতিতের এই দাবি এমন এক সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সম্ভবত যুক্তরাষ্ট্রের হাতে আসবে। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে অন্যান্য দেশের কাছ থেকে অর্থ নেওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।

ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ তারা মেনে নেবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান নতুন করে সামরিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন