১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১১:৩০

শিরোনাম
প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরো, নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের ঢাবিতে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর, উদ্বোধন করবেন স্টার্টআপ প্ল্যাটফর্ম সংবিধান সংশোধন কমিটির প্রধান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, ট্রাম্প বললেন ‘সমঝোতা এখনও সম্ভব’

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, ট্রাম্প বললেন ‘সমঝোতা এখনও সম্ভব’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১০:০৩

ইরানের সঙ্গে চলমান সমঝোতা আলোচনা অচল হয়ে পড়ার মধ্যেই দেশটিতে টানা তৃতীয় রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এসব অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, এসব হামলার লক্ষ্য হলো ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক মানুষের ওপর হামলার সক্ষমতা দুর্বল করা।

সেন্টকম জানায়, গ্রিনিচ মান সময় রাত ৮টা ৪৫ মিনিটে এই অভিযান শুরু হয়।

তবে হামলার পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে ইরানের সঙ্গে একটি সমঝোতা এখনও সম্ভব।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি মনে করি একটি সমঝোতা সম্ভব। দুই দিন আগেও আমাদের একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তারা জানায়, তারা এখনই সেই চুক্তি করতে পারবে না, আরও আলোচনা করতে চায়।”

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের বিরোধ নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে।

আরও পড়ুন