হরমুজ প্রণালির নিরাপত্তায় ২০ শতাংশ ফি চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১১:২৬
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য একটি বিশেষ শর্তও দিয়েছেন তিনি।
ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত পণ্যের মোট মূল্যের ২০ শতাংশ নিরাপত্তা ফি হিসেবে দিতে হবে।
সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেসব দেশকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে, তাদের কাছ থেকে সেই ব্যয়ের অর্থ ফেরত চাওয়া হচ্ছে।
তিনি বলেন, “আমরা বিশ্বের অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চলের নিরাপত্তা দিচ্ছি। এজন্য আমাদের বিপুল অর্থ ব্যয় হচ্ছে। তাই এই নিরাপত্তা সেবার বিনিময়ে আমাদের অর্থ পরিশোধ করা হবে।”
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে নয়, বরং মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য এই ভূমিকা পালন করছে।
এ সময় তিনি ইসরায়েল, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করে দাবি করেন, এসব দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ‘নিরাপত্তার বিনিময়ে মূল্য’ বা পে-ফর-প্রোটেকশন ধারণাকে আরও স্পষ্ট করছে।
একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন অর্থনৈতিক মাত্রা যুক্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন
- • কমছে বৃষ্টির প্রবণতা, বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস
- • ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা
- • ১ আগস্ট থেকে শিশুদের জন্য ইপিআইতে যুক্ত হচ্ছে টাইফয়েড টিকা
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
- • শতাধিক যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত
- • মন্ত্রণালয় সম্পর্কিত ছয় সংসদীয় কমিটি গঠন
- • গাজা সফরে ধ্বংসস্তূপ দেখে উচ্ছ্বাস প্রকাশ ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর,জানালেন নতুন পরিকল্পনা
- • হরমুজ প্রণালির নিরাপত্তায় ২০ শতাংশ ফি চান ট্রাম্প
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
