দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১১:০৩
বিবাহিত নারীর অধিকার ও আর্থিক স্বার্থ সুরক্ষায় বিয়ের তারিখ থেকে যৌক্তিক সময় পর পরিশোধযোগ্য দেনমোহর আদায়ের মূল্যায়ন ও প্রক্রিয়াসংবলিত নীতিমালা প্রণয়নের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে জানতে চাওয়া হয়েছে, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ১০ ধারা অনুযায়ী, বিবাহিত নারীর অধিকার ও আর্থিক স্বার্থ সুরক্ষায় বিয়ের তারিখ থেকে যৌক্তিক সময়ের পর পরিশোধযোগ্য দেনমোহরের মূল্যায়ন, নির্ধারণ, আদায় পদ্ধতি ও প্রক্রিয়াসংবলিত নীতিমালা কেন প্রণয়ন ও জারি করা হবে না।
আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ৫ জুলাই বিবাহিত নারীর অধিকার ও আর্থিক স্বার্থ সুরক্ষায় পরিশোধযোগ্য দেনমোহর আদায়ের জন্য বিস্তারিত নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার।
রিটের পক্ষে তিনি নিজেই আদালতে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান ও মাহফুজ বিন ইউসুফ।
আইনজীবী ফাহমিদা আখতার বলেন, বিয়ের সময় অনেক ক্ষেত্রে দেনমোহরের কিছু অংশ তাৎক্ষণিক এবং কিছু অংশ বিলম্বিত রাখা হয়। আবার অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক দেনমোহর পরিশোধ করা হলেও বেশির ভাগ ক্ষেত্রে বিলম্বিত দেনমোহর পরিশোধ না করার প্রবণতা দেখা যায়।
তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় বিয়ের সময় নির্ধারিত দেনমোহরের অর্থ বছরের পর বছর একই থেকে যায়। ফলে বিলম্বিত দেনমোহরের ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়ন হলে বিবাহিত নারীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
মুসলিম শরিয়াহ আইন অনুযায়ী বিলম্বিত দেনমোহর পরিশোধের জন্য মূল্যায়ন ও আদায় প্রক্রিয়াসংবলিত নীতিমালা প্রণয়নের দাবিতেই এই রিট করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিফলন/ রাশ
আরও পড়ুন
- • কমছে বৃষ্টির প্রবণতা, বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস
- • ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা
- • ১ আগস্ট থেকে শিশুদের জন্য ইপিআইতে যুক্ত হচ্ছে টাইফয়েড টিকা
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
- • শতাধিক যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত
- • মন্ত্রণালয় সম্পর্কিত ছয় সংসদীয় কমিটি গঠন
- • গাজা সফরে ধ্বংসস্তূপ দেখে উচ্ছ্বাস প্রকাশ ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর,জানালেন নতুন পরিকল্পনা
- • হরমুজ প্রণালির নিরাপত্তায় ২০ শতাংশ ফি চান ট্রাম্প
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
