শেখ হাসিনার আত্মসমর্পণে আইনি বাধা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১৮:৩৫
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া বাংলাদেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে নির্বাসনে রয়েছেন। ব্যক্তিগতভাবে দেশে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। দেশে ফিরতে হলে তাকে গ্রেপ্তার অবস্থাতেই আসতে হবে।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
এ সময় তিনি জানান, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী ২১ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালে চলমান ১০টি মামলার তদন্তও শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এসব মামলার প্রতিবেদন দাখিল করা হবে।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের কয়েকজনও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করতে পারেন।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এটিই ছিল শেখ হাসিনার কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া প্রথম সরাসরি সাক্ষাৎকার। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমের লিখিত প্রশ্নের উত্তর দিয়েছিলেন।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে পেনশন পাবে না: আপিল বিভাগ
- • প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে যা যা থাকছে
- • প্রথমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হরমুজ প্রণালি বন্ধ নয়, দাবি ট্রাম্পের
- • লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
- • জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- • মারা গেলেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
