১১ জুলাই ২০২৬, শনিবার, ২৩:২৬

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান আসিফ নজরুলের

শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান আসিফ নজরুলের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৬:০০

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে তাকে আর বিলম্ব না করে অবিলম্বে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করেছিল। বর্তমান সরকারও একই উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকার তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। অন্যদিকে, শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই দেশে ফিরে আসার আহ্বান জানান তিনি।

ড. আসিফ নজরুল তার স্ট্যাটাসে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রাণহানির ঘটনা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, কথিত ‘আয়নাঘর’, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগসহ বিভিন্ন বিষয়ে শেখ হাসিনার ব্যাখ্যা জনগণ ও আদালতের সামনে তুলে ধরা উচিত। পাশাপাশি দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে জনগণ বঞ্চিত থাকার অভিযোগ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরও দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়ে দিলেও আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের রাজনৈতিক ও আইনি পরিণতির মুখোমুখি হতে হয়েছে। তাদের অনেকেই এখনও বিভিন্ন মামলার মুখোমুখি বা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে ড. আসিফ নজরুল বলেন, যদি শেখ হাসিনা সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে বিলম্ব না করে ফিরে এসে আদালতে নিজের অবস্থান তুলে ধরা উচিত। আর যদি বাস্তবে ফেরার কোনো পরিকল্পনা না থাকে, তাহলে বারবার দেশে ফেরার ঘোষণা দিয়ে দলের নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে না ফেলার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বর দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন। একই সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন