ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ২৩:১৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডিম বোঝাই পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাস ও একটি পিকআপে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল পাঁচটার দিকে খুলনাগামী একটি ডিম বোঝাই পিকআপের চাকা পাংচার হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন পিকআপটি সরিয়ে নিতে সহায়তা করছিলেন। এ সময় ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস এসে পেছন থেকে বিকল পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের পাশে থাকা কয়েকজন বাসের চাপায় আহত হন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, ‘হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে আরও তিনটি বাস ও একটি পিকআপেও আগুন দেয়া হয়। এতে ঘাতক বাস ও একটি পিকআপ পুড়ে যায়।
আগুন ও বিক্ষোভের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা গেছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
রাত পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি পুলিশ।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • নাইজেরিয়ায় অভিযানে নিহত ৩০০ সন্ত্রাসী
- • পদ্মায় পাওয়া ৪০ কেজির কাতলা বিক্রি হলো ৪৬ হাজার টাকায়
- • বন্যা ও ধসে বিপর্যস্ত ৭ জেলা, মৃত ৪৪
- • মগবাজারের উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন রাজধানীর বিভিন্ন এলাকা
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
