১১ জুলাই ২০২৬, শনিবার, ২৩:২৫

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ২১:২৫

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

শনিবার (১১ জুলাই) বিকেলে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসি (সাবেক ইউনাইটেড হাসপাতাল) পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, প্রধানমন্ত্রী অধ্যাপক পাভেলের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকরা তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী পাভেলের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তার সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় তীব্র বুকে ব্যথা অনুভব করলে অধ্যাপক পাভেলকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় এনে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে অধ্যাপক ডা. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন