ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৬:০৮
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হলে ক্ষতির ধরন অনুযায়ী সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলার কৃষিজমি, ফসল ও কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা সম্পন্ন হওয়ার পর ক্ষতিগ্রস্তদের বীজ, সার, কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত কৃষিকাজে ফিরতে পারেন।
তিনি বলেন, কৃষকের উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বদা আন্তরিক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের সংস্কৃতি অনেকের মধ্যে এখনও থাকতে পারে। তবে সরকার বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন কঠোরভাবে তদারকি করছে। প্রধানমন্ত্রী নিজেই নিয়মিত এর অগ্রগতি পর্যবেক্ষণ করেন। ফলে এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী
- • বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও অধিক, মৃত্যু বেড়ে ৪৪
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
