১১ জুলাই ২০২৬, শনিবার, ২৩:২৪

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ২০:৪৪

টানা ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। কয়েকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি থাকায় নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

একই সঙ্গে অতিবৃষ্টির কারণে পাহাড় ও টিলা ধসের ঝুঁকি বাড়ায় সতর্ক অবস্থানে রয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। টানা বৃষ্টিতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন শিক্ষার্থী, দিনমজুর, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির উচ্চতা ছিল ১২ দশমিক ৩৪ মিটার, যেখানে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ মিটার। সিলেট পয়েন্টে পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৮০ মিটার, যা বিপৎসীমার নিচে রয়েছে।

কুশিয়ারা নদীর অমলশীদ, শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টেও পানি বাড়ছে। তবে এসব পয়েন্টে এখনো পানি বিপৎসীমার নিচে রয়েছে। একইভাবে সারী-গোয়াইন অববাহিকার জাফলং, সারীঘাট ও গোয়াইনঘাট পয়েন্টেও পানির উচ্চতা বিপৎসীমার নিচে রয়েছে।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী তিন থেকে চার দিন সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই। তবে নদ-নদীর পানি পরিস্থিতি ও পানি উন্নয়ন বোর্ডের সতর্কবার্তার দিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, বর্তমানে সুরমা, কুশিয়ারা, সারী-গোয়াইন ও পিয়াইনসহ জেলার সব নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।

তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টায় মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। উজানের পানি দ্রুত নেমে যাওয়ায় দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা আপাতত নেই। তবে অতিরিক্ত বৃষ্টি হলে কিছু এলাকায় সাময়িকভাবে পানি বাড়তে পারে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন