দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১২:০৫
দেশে ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের হার বেড়েছে। বর্তমানে দেশের ৮৯ দশমিক ৫ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। তাঁদের মধ্যে ৬৫ দশমিক ৪ শতাংশের নিজস্ব মোবাইল ফোন রয়েছে। একই সঙ্গে ৫৮ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেট এবং ১১ দশমিক ৭ শতাংশ কম্পিউটার ব্যবহার করেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫–২৬’-এর তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, দেশের ৯৮ দশমিক ৯ শতাংশ পরিবারের অন্তত একটি মোবাইল ফোন রয়েছে। ৭৩ দশমিক ৪ শতাংশ পরিবারের স্মার্টফোন, ৫৭ দশমিক ৪ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ এবং ৯৮ দশমিক ৫ শতাংশ পরিবারের বিদ্যুৎ–সুবিধা রয়েছে। অন্যদিকে মাত্র ৯ শতাংশ পরিবারের কম্পিউটার এবং শূন্য দশমিক ৭ শতাংশ পরিবারের স্থায়ী (ফিক্সড) টেলিফোন রয়েছে।
বিবিএস জানায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে মোবাইল ফোন ব্যবহারকারীর হার ছিল ৮০ দশমিক ৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে তা বেড়ে ৮৯ দশমিক ৪ শতাংশ এবং তৃতীয় প্রান্তিকে ৮৯ দশমিক ৫ শতাংশে পৌঁছায়। একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৮ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৫৮ দশমিক ৬ শতাংশ হয়েছে। কম্পিউটার ব্যবহারও ধীরে ধীরে বেড়ে ১১ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।
গত অর্থবছরের একই সময়ের তুলনায়ও মোবাইল ফোন, ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহারে অগ্রগতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ইন্টারনেট ব্যবহার। এক বছরে এ হার ৫৩ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ৫৮ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।
বিবিএসের ‘ব্যক্তি ও খানা পর্যায়ে জেলা ভিত্তিক আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ প্রকল্পের আওতায় জরিপটি পরিচালিত হচ্ছে। এতে দেশের ৬৪ জেলার ২ হাজার ৫৬৮টি নমুনা এলাকায় প্রতি প্রান্তিকে ৬১ হাজার ৬৩২টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। বছরে চারটি প্রান্তিকের তথ্যের ভিত্তিতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
আরও পড়ুন
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী
- • বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও অধিক, মৃত্যু বেড়ে ৪৪
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
