১৯ দিনেই শাহজালাল মাজারের দানবাক্সে ৪৭ লাখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৯:৩০
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স খুলে ৪৭ লাখ ১০ হাজার ২৫৩ টাকা পাওয়া গেছে। ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দানবাক্স খুলে এ অর্থ পাওয়া যায়।
শনিবার (১১ জুলাই) বিকেলে টাকা গণনা শেষে এ তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মাজার কর্তৃপক্ষ জানায়, দানবাক্সে দেশি টাকার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া গেছে। এর মধ্যে সৌদি রিয়াল, মার্কিন ডলার, ভারতীয় রুপি, কাতারি দিরহাম, মালয়েশিয়ান রিঙ্গিত, ইউরো, সিঙ্গাপুরি ডলারসহ বেশ কয়েকটি দেশের মুদ্রা রয়েছে।
এ ছাড়া দানবাক্স থেকে ৯ গ্রাম স্বর্ণ, স্বর্ণ সদৃশ ১০ গ্রাম ধাতব বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রুপা পাওয়া গেছে।
গত ২২ জুন থেকে শনিবার পর্যন্ত মাজারে দান হিসেবে একটি গরু ও ৬৫টি ছাগল পাওয়া যায়। এর মধ্যে ৪০টি ছাগল রান্না করে বিতরণ করা হয়েছে এবং বাকি ২৫টি বিক্রি করে ২ লাখ ২৫ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে।
এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স ও দানের ডেগে জমা হওয়া অর্থ গণনা করা হয়। ওই সময় পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, যা পরে সোনালী ব্যাংকের একটি হিসাবে জমা রাখা হয়।
মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত জুন মাসে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে পুরনো তিনটি ঐতিহাসিক দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী
- • বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও অধিক, মৃত্যু বেড়ে ৪৪
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
