নাইজেরিয়ায় অভিযানে নিহত ৩০০ সন্ত্রাসী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ২৩:৫৪
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে সেনাবাহিনীর অভিযানে অপহরণকারী ও গবাদি পশু চোর চক্রের ৩০০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জামফারার তথ্য কমিশনার মাহমুদ মুহাম্মদ দান্তাওয়াসা এক বিবৃতিতে জানান, জিম্মি জেলায় দুই দিনব্যাপী অভিযানে এসব সশস্ত্র চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এতে ৩০০ জনের বেশি ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।
নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে দীর্ঘদিন ধরে অপহরণকারী, গবাদি পশু চোর ও জিহাদি গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। এসব চক্র কৃষকদের ওপর হামলা, গবাদি পশু লুট, অপহরণ এবং মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অপরাধী ও জিহাদি গোষ্ঠীগুলোর মধ্যে সহযোগিতা বেড়েছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়ে তারা গ্রামীণ এলাকাগুলোতে নিজেদের প্রভাব বিস্তার করছে। পাশাপাশি জিহাদি গোষ্ঠীগুলো দেশটির উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালিয়ে আসছে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • নাইজেরিয়ায় অভিযানে নিহত ৩০০ সন্ত্রাসী
- • পদ্মায় পাওয়া ৪০ কেজির কাতলা বিক্রি হলো ৪৬ হাজার টাকায়
- • বন্যা ও ধসে বিপর্যস্ত ৭ জেলা, মৃত ৪৪
- • মগবাজারের উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন রাজধানীর বিভিন্ন এলাকা
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
