টাইফুন ‘বাভি’ ঘিরে চীনে সতর্কতা, নিরাপদ স্থানে ৬ লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৬:১১
শক্তিশালী টাইফুন ‘বাভি’ চীনের পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার (১২ জুলাই) ভোরে টাইফুনটি প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জিও নিউজের খবরে বলা হয়েছে, এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ো হাওয়া বয়ে আনে এবং পরে তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে অগ্রসর হয়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম দিকে ঠান্ডা সমুদ্রের ওপর দিয়ে অগ্রসর হওয়ায় ‘বাভি’র বাতাসের গতি কিছুটা কমলেও এটি এখনও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। কারণ, এর বিশাল বৃষ্টির বলয়ে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পুরো বৃষ্টির বলয়টির আয়তন প্রায় ফ্রান্সের সমান।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশ থেকে ৫ লাখের বেশি এবং পাশের ফুজিয়ান প্রদেশ থেকে আরও ১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ওয়েনঝৌর বাসিন্দা ৫০ বছর বয়সি হুয়াং শিংহুয়ান বলেন, কিছুটা উদ্বেগ থাকলেও তারা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। বাজার বন্ধ হওয়ার আগেই তিনি পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেছেন। তার পরিবার দুই থেকে তিন দিনের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় আতঙ্কিত হয়ে অতিরিক্ত মজুত করার প্রয়োজন নেই।
এদিকে, জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত টাইফুনটির কারণে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ফিলিপাইনে ‘বাভি’র প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টি ও মৌসুমি দুর্যোগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী
- • বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও অধিক, মৃত্যু বেড়ে ৪৪
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
