ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৮:২৩
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি পর্যটকবাহী স্পিডবোট উল্টে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত বোটের ক্রুসহ মোট ২১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।
শনিবার (১১ জুলাই) দেশটির অত্যন্ত জনপ্রিয় পর্যটন এলাকা ফুকুক দ্বীপের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, বোটটিতে মোট ৩২ জন ভারতীয় পর্যটক এবং চারজন স্থানীয় ক্রু বা কর্মী ছিলেন। একটি দ্বীপ থেকে ফেরার পথে উপকূল থেকে মাত্র ৪০০ মিটার দূরে স্পিডবোটটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার সাথে সাথেই আশেপাশে থাকা সাধারণ নৌযানগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীতে ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিশেষ উদ্ধারকারী দল অভিযানে অংশ নেয়।
উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বোটটি উল্টে যাওয়ার পর বেশ কিছু যাত্রী সেটির ভেতরেই আটকা পড়েছিলেন। ফলে প্রাথমিক অবস্থায় উদ্ধারকাজ পরিচালনা করা বেশ ঝুঁকিপূর্ণ ও কঠিন হয়ে পড়ে। তবে দীর্ঘ প্রচেষ্টার পর ২১ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। একই সাথে নিখোঁজ ও নিহত সকল পর্যটকের মরদেহ পানি থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, থাইল্যান্ড উপসাগরে অবস্থিত ফুকুক দ্বীপটি ভিয়েতনামের অন্যতম শীর্ষ আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। বিশেষ করে এর মূল ভূখণ্ড থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাদা বালুর সৈকত ও স্বচ্ছ পানির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটক সেখানে ভিড় করেন। ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী
- • বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও অধিক, মৃত্যু বেড়ে ৪৪
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
