হত্যার হুমকির জবাব দিলেন ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৯:০৭
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা মিছিল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বানের অভিযোগের পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তাকে হত্যার চেষ্টা করা হলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
ট্রাম্প লেখেন, ইরান সরকার যদি তাকে হত্যার হুমকিতে বাস্তব পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, ইরানের দিকে লক্ষ্য করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, মার্কিন সামরিক বাহিনী প্রয়োজন হলে ইরানের বিভিন্ন স্থাপনা ধ্বংস করার সক্ষমতা রাখে এবং এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ট্রাম্পকে হত্যার একটি সম্ভাব্য ইরানি পরিকল্পনার বিষয়ে সতর্ক করেছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দা তথ্যে একটি নির্দিষ্ট ও সক্রিয় ষড়যন্ত্রের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালও বিষয়টিকে নতুন হুমকি হিসেবে উল্লেখ করেছে।
এর আগে ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার পর থেকেই তেহরান ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে। ওই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী
- • বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও অধিক, মৃত্যু বেড়ে ৪৪
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
